সুদ আর ঘুষে ভরে গেছে
সুন্দর এই দেশটা,
অভিশাপ মুক্ত কবে হবে
জানিনা তার শেষটা।
জেনে ও শুনে মানুষজনে
খাচ্ছে সবে সুদ ঘুষ,
পাপের ভয় কেউ করেনা
কারো কোনো নাই হুশ।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে
অথচ সে সুদ খায়,
জানিনা আমি আল্লায় তারে
রাখবে কোন জাগায়?
ঘুষ ছাড়া চাকরি হয়না
এদেশেতে আজকাল,
ঘুষের টাকায় বাড়ি করে
কেউ হয় লালে লাল।
সুদের টাকা দিতে না পেরে
কেউ হচ্ছে ভিটে ছাড়া,
সুদ ঘুষের খপ্পরে পরে
জনগণে দিশেহারা।
সুদখোর লোকের উপরে
আল্লার লান্নত থাকে,
মৃত্যুর পরে সুদের দায়ে
জাহান্নামে দিবে তাকে।
ঘুষখোরের পেটের মধ্যে
সাপ বিচ্ছু জন্ম নিবে,
সাপ বিচ্ছুর দংশনে সে
কষ্টে চিৎকার দিবে।
সুদ ঘুষ দেওয়া নেওয়া
মস্ত বড়ো অপরাধ,
মৃত্যুর পরে বুঝবে সবে
সুদ ঘুষে কতো স্বাদ?
লেবাসধারী কিছু হুজুর
সুদ ঘুষ খায় তারা,
কোনো যুক্তিতে মুক্তি পাবেনা
পরকালে পুণ্য ছাড়া।
সুদখোর আর ঘুষখোর
হও সবে হুশিয়ার,
পরকালের শেষবিচারে
হবে কিন্তু গ্রেফতার।
সুদ ঘুষের ব্যারাম থেকে
এ জাতি বাঁচতে চায়,
আল্লার কথা অমান্য করে
পাপ করো কি আশায়?
বিবেকে কেনো নাড়া দেয়না
কবে আর হবে হুশ?
এস.আই. জনির মিনতি
ছাড়ো সবে সুদ ঘুষ।