1. admin@mannanpresstv.com : admin :
ক্ষমতা বালির বাধ  - সৈয়দ ইসমাইল হোসেন জনি  - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

ক্ষমতা বালির বাধ  — সৈয়দ ইসমাইল হোসেন জনি 

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

আজ হয়তো ক্ষমতা আছে
চিরদিন কিন্তু থাকেনা,
মৃত্যুর পরে আপন ঘরে
এক মিনিটও রাখেনা।

ক্ষমতা তো জোয়ারভাটা
আজকে আছে কালকে নাই,
চিরসত্য এমন কথাটা
অনেকেই ভুলে যাই।

ক্ষমতার অপব্যবহার
কখনো করেনা ভালো লোকে,
ধনী-গরীব সবাই সবার
দেখেন তারা এক চোখে।

ক্ষমতার সদ্ব্যবহার
গুণীজনই করে থাকে,
অসাধু লোকে কলঙ্ক দেয়
অপমান করে যাকে তাকে।

আজকে তুমি রাজার রাজা
কালকে ফকির হতে পারো,
মিছে ক্ষমতার শক্ত মাজা
চিরজীবন রয়না কারো।

আদর্শবান মানুষ হও
গায়ের জোর থাকেনা ভাই,
একে অন্যের খবর লও
করোনা কেউ মিছে বড়াই।

আল্লাহর কাছে অতি সাধারণ
হতে পারে অনেক দামী,
ভুলেও কভু করোনা কেউ
মিছে ক্ষমতার পাগলামি।

ক্ষমতা আছে বলেই তুমি
অত্যাচার তো করবেনা,
পরকালে অন্ধকার ভূমিতে
মহান আল্লাহ ছাড়বেনা।

মূল্যায়ন করা সকলকে
গুণী জ্ঞানীর স্বভাব হয়,
নির্বোধেরা এক্ষেত্রে আজ
জ্ঞানের অভাবে হয় পরাজয়।

ক্ষমতা টিকবেনা তোমার
যতো করো আমার আমার,
সমস্ত ক্ষমতার ভাণ্ডার
একমাত্র আল্লাহ
তায়ালার।

ক্ষমতার মোহে অন্ধ হয়ে
ভুলে গেছো আসল খবর,
সোনার শরীর যাবে ক্ষয়ে
শেষ আশ্রয় শ্মশান-কবর।

ক্ষমতার লোভে পড়ে তুমি
জীবন করেছো বরবাদ,
ক্ষণস্থায়ী ক্ষমতার ভূমি
ক্ষমতা হলো বালির বাঁধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD