1. admin@mannanpresstv.com : admin :
বিশ্বনবীজির জন্মদিন  - সৈয়দ ইসমাইল হোসেন জনি  - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

বিশ্বনবীজির জন্মদিন  — সৈয়দ ইসমাইল হোসেন জনি 

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

সমস্ত সৃষ্টি আনন্দিত আজ
বিশ্বনবীর জন্মদিন,
কুল মাখলুকাত রোমাঞ্চিত সব
আসলো ভবে আল-আমীন।

পূর্ব পশ্চিম চতুর্দিকে আজ
নূরের রশ্মি চমকালো,
মহান আল্লাহ নবীজিকে ওই
এই দুনিয়ায় পাঠালো।

বারোই রবিউল আউয়াল লগ্ন
আরবি মাসের সোমবারে,
সাক্ষী থাকবে মহাকাল আজি
আল্লাহ পাঠালেন তারে।

মা আমেনার উদর হতে হায়
নবীজীকে উপহার দিলেন,
আল্লাহর সৃষ্টি এই জগতে প্রিয়
নূরের নবী জন্ম নিলেন।

পিতৃহীন হয়ে এলেন নবী যে
পিতা আব্দুল্লার ঔরসে,
দুঃখের কথা লিখতে বসি কবি
চোখের পানিতে বুক ভাসে।

পাঁচশত সত্তর খ্রীস্টাব্দে ওই
সম্ভ্রান্ত কুরাইশ বংশে,
এলেন নবী উম্মত ত্বরাতে হায়
মানুষ যখন মেতেছে ধ্বংসে।

পাপাচারে লিপ্ত হয়েছিলো সব
তখনকার মানুষ তাবত,
আল্লাহর ইচ্ছায় জন্ম নিলো যে
বিশ্বনবী হযরত মুহাম্মদ।

সুবহে সাদেকে ভূমিষ্ঠ হলো যেই
রহমাতুল্লিল আলামীন,
সবে আলহামদুলিল্লাহ বলো আজ
সেটি দুনিয়ার শ্রেষ্ঠ দিন।

এর চেয়ে আর খুশী নাই কভু
ঈদের চেয়েও বড়ো ঈদ,
নবীজীকে সালাম জানাই আজ
বিশ্ববাসীর ভাঙলো নিদ।

আকাশ-বাতাস মুখরিত হলো
নবী যখন জন্ম নিলেন,
মানব দানব পুলকিত সব
সেদিন সবে হয়েছিলেন।

কাবাঘরের মুর্তিরা সব হায়
লুটিয়ে পড়লো ভূমিতে,
বুঝিয়ে দিলো মহান রব আজ
রহমাতুল্লিল আলামীন সে।

শান্তির ধর্ম ইসলাম নিয়ে আজ
এলেন ধরায় বিশ্বনবী,
অন্য ধর্মকে চমকে দিয়ে সব
উঠলো ভবে উজ্জ্বল রবি।

নবীর খাতিরে সবকিছু আজি
সৃষ্টি করেছেন আল্লাহপাক,
ছুটবো না কেউ মন্দের পিছু হায়
জীবনে যতই দুঃখ থাক।

প্রাণের চেয়েও অধিক প্রিয় যে
ভালোবাসতে হবে নবীজিকে,
আল্লাহর পরে সম্মানিয় হায়
তার চেয়ে আর আছেন কে?

নবীর আদর্শ মেনে চলবো সব
বাঁচবো ধরায় যতদিন,
সত্য ন্যায়ের কথা বলবো আজ
শোধ হবেনা নবীর ঋণ।

উম্মতের মুক্তির জন্য নবী
এসেছেন ধরায় দুনিয়ায়,
তার কল্যাণে হয়েছি ধন্য আজ
বেধেছেন গভীর মমতায়।

নবীর অপমান হতে দেবোনা হায়
দেহে যতদিন থাকবে প্রাণ,
কোনো ষড়যন্ত্র মেনে নেবো না আজ
রক্ষা করবো নবীর সম্মান।

নবীর সুন্নত কায়েম করে তবে
ঈমানের পরিচয় দেবো,
সকল মুসলিম নারী নরে সব
কোরান হাদীসের শিক্ষা নেবো।

প্রিয় রাসূল মদিনার ফুল হায়
সব মাখলুকের নবী তিনি,
তাকে চিনতে করিলে ভুল সব
মানবে না আল্লাহ ছিনিমিনি।

আল্লাহপাকের বন্ধু নবী যে
পাড়ের কাণ্ডারী উম্মতের,
ভেবে বলছি নাদান কবি আজ
মহা মানব সে বিশ্ব জগতের।

এস.আই.জনি নবীর প্রেমেতে
সদাশয় হয় আত্মহারা,
নবীর ভালবাসা হৃদয় ফ্রেমে আজ
তার ধ্যানে থাকে পাগলপারা।

সকল মুসলিম ঐক্য গড়ি সব
নবীকে ভাবি ধ্যানের ছবি,
সবাই মিলে পালন করি আজ
পবিত্র ঈদে মিলাদুন্নবী।

সমগ্র সৃষ্টির রহমত তিনি হায়
বর্ণনা দেবার ভাষা নাই,
নবীজির কাছে সবাই ঋণি সব
বিশ্বনবীর করুণা চাই।

নবীর নামে দুরুদ পড়ুন আজ
সকাল-সন্ধ্যা রাত্রী দিন,
আদর্শময় জীবন গড়ুন সব
পরিপূর্ণ হউন মোমিন।

মুক্তি মিলবে না পরকালে হায়
নবীজির শাফায়াত ছাড়া,
বাজে কাজে সময় কাটালে সব
কেউ রেহাই পাবেনা তারা।

নবীর প্রেমে ব্যাকুল হলে তবে
আল্লাহ তাকে ভালবাসেন,
মনের দুঃখ যাবে চলে আজ
খাঁটি মনে বিশ্বাস রাখেন।

মুক্তির সওগাত নিয়ে এলো হায়
রহমাতুল্লিল আলামীন,
তামাম জাহান আনন্দ পেলো সব
বিশ্ব নবীজির জন্মদিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD