হায়া পর্দা কমে গেছে নারীদের আজ,
বেশরম বে-লজ্জায় ভরেছে সমাজ।
পর্দার ধার ধারেনা বেপর্দায় চলে,
শয়তানে লজ্জা পেয়ে আল্লা আল্লা বলে।
শর্টকাট ড্রেস পড়ে থাকে অর্ধ নগ্ন,
পাপের নেশায় তারা নষ্ট করে লগ্ন।
লিপস্টিক দিয়ে ঠোটে সিল্ক শাড়ী পড়ে,
কেউকেউ ক্লাবে গিয়ে নগ্ন নৃত্য করে।
ডানাকাটা পরী সেজে চলে হেলেদুলে,
পাপকর্মে লিপ্ত থাকে আল্লাহ্কে ভুলে।
নরকের কীট ওরা দোযখের রশি,
নিজেদের ভাবে তারা আকাশের শশী।
নোংরা ফ্যাশনে মেতে করে বাড়াবাড়ি,
অশালীন ভাবে চলে এযুগের নারী।
রচনাকাল : ২৯/০৬/২০১১ ইং