1. admin@mannanpresstv.com : admin :
দেশের জন্যে  - সৈয়দ ইসমাইল হোসেন জনি  - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

দেশের জন্যে  — সৈয়দ ইসমাইল হোসেন জনি 

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

আমরা লড়বো যুদ্ধ করবো
সুন্দর দেশ গড়তে,
দেশকে উর্দ্ধে তুলে ধরবো
ভয় পাইনা মরতে।

স্বর্গ থেকেও করবো সুন্দর
আমাদের এই দেশ,
কারো মনে থাকবে নাকো
হিংসা আর বিদ্বেষ।

অন্যায়ের কাছে হবোনা নতো
মন্দকে পদদলিত,
অপশক্তির ভয়ে কেন
আজ হবো যে শঙ্কিত?

সবাই বলে বলীয়ান হও
সম্মুখ পানে এগিয়ে যাও,
সন্ত্রাস মুক্ত দেশ গড়তে
বজ্রকঠিন গান গাও।

আমাদের পানে চেয়ে আছে
অসহায় লোক আজ,
আমরা যদি ঘুমিয়ে থাকি
কে করবে এসব কাজ?

অলসতা পরিত্যাগ করো
উন্নয়নশীল সমাজ গড়ো,
দেশের স্বার্থ রক্ষা করতে
সবাই দীপ্ত শপথ করো।

হও যদি সবে সচেতন
অক্ষুণ্ন থাকবে স্বাধীনতার মান,
দলমত নির্বিশেষে
দেশকে আমরা করবো সম্মান।

সবার কাছে তাই আবেদন জানাই
সমৃদ্ধ দেশ গড়বো ভাই,
দেশের জন্যে মরতে হলেও
তাতে কোনো দুঃখ নাই।

আমরা হলাম বীর বাঙালী
কখনো করিনা কার্পণ্য,
প্রয়োজনে শহীদ হবো
আমার দেশের জন্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD