তোমার বুক ফাটা আর্তনাদ কারো হৃদয়ে স্পর্শ করবেনা
কারন কি জানো?
তোমার আর্তনাদ বুঝতে হলে এক
আকাশ বিশাল হৃদয়ের মানুষ দরকার
যা সবার নেই বা বুঝার ক্ষমতা নেই
যার হৃদয় নেই সে কি করে তোমার
অনুভূতি বুঝবে?
আজ তুমি যে পাষন্ড বর্বরতা করতেছ
একদিন তুমি ও তা ফিরে পাবে
চারগুণ বেশি।
তখন আমাকে দেয়া প্রতিটি কষ্টের
জন্য ক্ষমা চাইতে ছুটোছুটি করবে
খুঁজবে আমাকে?
কিন্ত পাবে না।
এটাই নিয়তির খেলা
দিনের পর দিন করেছ হেলা।
আমি না হয় সয়ে গেলাম
নিরবে নিভৃতে
বিধির বিধান দেখাবে
সমাপ্তিতে।