1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ - মান্নান প্রেস টিভি
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ০ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার মনোহরগঞ্জে সমাজ থেকে মাদক নির্মুল এবং মাদকের মরণ চোবল থেকে যুব সমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে যুবসমাজ। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার হাসনাবাদ বাজারে ইউনিয়ন বিএনপি উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে সচেতন মহল। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল মুনাফ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূইয়া, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোতালেব, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জামায়াত নেতা আইয়ুব আলী বিএসসি, বিএনপি নেতা অজি উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রুবেল, ছাত্রদলের আহ্বায়ক সাবমির মাহমুদ শামীম, সদস্য সচিব রনি মুন্সি, মহসিন ভূইয়া।

এর আগে মাদক ব্যবসার বিরুদ্ধে মানববন্ধন করায় সাদ্দাম হোসেন নামে একজনের উপর সশস্ত্র হামলা করে মাদক কারবারিরা। গত বুধবার বিকেলে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের চিহ্নিত মাদক কারবারি বাবলুর ছেলে মোঃ রাহিম কাশই গ্রামে গিয়ে মাদক কেনাবেচা করার চেষ্টা করলে সাদ্দাম হোসেনসহ গ্রামের লোকজন প্রতিবাদ করলে রাহিম তাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে আসে। এরপর একইদিন কাশই গ্রামের লোকজন মাদকের বিরুদ্ধে মানববন্ধন করে। এঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাদ্দাম হোসেন হাসনাবাদ বাজারে আসলে হাসনাবাদ গ্রামের মৃ মনা মিয়ার ছেলে বাবলু, তার ছেলে রাহিম, তালতলা গ্রামের অহিদ উল্লার ছেলে ইলিয়াস মিলে সাদ্দাম হোসেনের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে বেধড়ক মারধর করে। সাদ্দামের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হামলার ঘটনায় সাদ্দাম হোসেন বাদী হয়ে রাহিম, বাবলু, ইলিয়াসের নামে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সাদ্দাম হোসেন বলেন, মাদকের প্রতিবাদ করাই আমার অপরাধ। তিনি বলেন মাদকের প্রতিবাদ করার কারণে আমাকে মেরে ফেলার জন্য মাদক কারবারিরা আমার উপর হামলা করেছে, তারা আমার গরু কেনার ২ লাখ ৬০ হাজার টাকাও নিয়ে গেছে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। মাদক কারবারিদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে হাসনাবাদ বাজারে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে হাসনাবাদ ইউনিয়ন যুবদল ও সচেতন নাগরিকরা। বক্তারা মাদকের বিরুদ্ধে কথা বলায় সাদ্দামের উপর হামলাকারী চিহ্নিত মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিসহ হাসনাবাদ ইউনিয়নকে মাদক মুক্ত করতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। সাদ্দামের উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD