1. admin@mannanpresstv.com : admin :
তুরাগ দক্ষিণে দোকান কর্মচারী ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

তুরাগ দক্ষিণে দোকান কর্মচারী ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তুরাগ দক্ষিণ থানা শাখার উদ্যোগে দোকান কর্মচারী ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তুরাগ দক্ষিণ থানার সভাপতি মনজুরুল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মহিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব আলম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ দক্ষিণ থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ৫২ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, খাদেমুল কোরআন আল আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদুর রহমান এবং জোন সহকারী পরিচালক মো. আবু হানি।

সম্মেলনে তুরাগ দক্ষিণ থানা শাখার সেক্রেটারি ওয়াজেদ আলী, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা দোকান কর্মচারীদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD