1. admin@mannanpresstv.com : admin :
বাংলাদেশি-আমেরিকান গবেষক ড. শামসুদ্দীনের আবিষ্কার: আইপি-৬ দিয়ে ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

বাংলাদেশি-আমেরিকান গবেষক ড. শামসুদ্দীনের আবিষ্কার: আইপি-৬ দিয়ে ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি

অনলাইন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

 ক্যান্সার শনাক্তকরণ ও নিরাময়ে যুগান্তকারী আবিষ্কার এনে বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন বাংলাদেশি-আমেরিকান ক্যান্সার গবেষক ড. এ.কে.এম শামসুদ্দিন। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামের এই গুণী সন্তান তাঁর দীর্ঘ গবেষণার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে পাঠ শেষ করে ১৯৭২ সালে উচ্চতর শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ড. শামসুদ্দিন। ব্যক্তিগত জীবনে বাবা এবং মামাকে ক্যান্সারে হারানোর নির্মম অভিজ্ঞতা তাঁকে ক্যান্সার প্রতিরোধ ও নিরাময়মূলক গবেষণায় গভীরভাবে অনুপ্রাণিত করে। সহকর্মীদের কাছে গবেষণার প্রতি অগাধ নিষ্ঠার কারণে কিছুটা ‘খ্যাপাটে’ হিসেবে পরিচিত হলেও, তাঁর সেই আত্মনিয়োজন ও নিরলস পরিশ্রমের ফলেই আবিষ্কৃত হয় আইনোসিটল হেক্সাফসফেট (IP-6 / IP6 Phytate)

ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় অত্যন্ত কার্যকর এই আবিষ্কারটি ইতিমধ্যেই তাঁর নামে আন্তর্জাতিক পেটেন্ট লাভ করেছে। সম্প্রতি বাস্তবে এই আবিষ্কারের প্রয়োগ, কার্যকারিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক মাহমুদ মেননের সাথে এক দীর্ঘ আলাপচারিতায় বিস্তারিত তুলে ধরেন ড. আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। বিশেষ এই সাক্ষাৎকারটি ক্যামেরায় ধারণ করেন শিরিন জাহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD