1. admin@mannanpresstv.com : admin :
মৈশাতুয়া ইউনিয়নের বশৈয়া গ্রামে ১০২ তম কীর্তন উৎসবে সৌজন্য সাক্ষাৎ ও নিরাপত্তা তদারকি - মান্নান প্রেস টিভি
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

মৈশাতুয়া ইউনিয়নের বশৈয়া গ্রামে ১০২ তম কীর্তন উৎসবে সৌজন্য সাক্ষাৎ ও নিরাপত্তা তদারকি

মনোহরগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ Time View

মনোহরগঞ্জ প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ০৬ নং মৈশাতুয়া ইউনিয়নের বশৈয়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ১০২ তম ধর্মীয় উৎসব (কীর্তন) উপলক্ষে সনাতন ধর্মের স্থানীয় লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উৎসব কেন্দ্রিক সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেওয়া হয়।

অনুষ্ঠান ও সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা আয়োজকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর মনোহরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. রনজিৎ চন্দ্র মজুমদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তার ব্যাপারে খোঁজ নেন এবং উৎসবটি যেন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে সে বিষয়ে মতবিনিময় করেন। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেওয়া হয় এবং স্থানীয় বাসিন্দারাও এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও সার্বিক নিরাপত্তামূলক তদারকির জন্য সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD