1. admin@mannanpresstv.com : admin :
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

এম.নুরুননবী চৌধুরী সেলিম (নিজস্ব প্রতিবেদক)ঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

এম.নুরুননবী চৌধুরী সেলিম (নিজস্ব প্রতিবেদক)ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গৌরব-ঐতিহ্য ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাছের পোনা অবমুক্ত কর্মসুচী পালন করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দঃ ইউনিয়ন বিএনপি।

ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লার নেতৃত্বে পালিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ করা হয় বলে জানান তিনি।
এছাড়াও ইউনিয়নের পশ্চিম অংশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর সংযোগ থেকে গ্রামের পাশ দিয়ে আমতলি ডাকাতিয়া পর্যন্ত বয়ে চলা নদনা খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

বৃক্ষরোপণ ও পোনা অবমুক্ত কর্মসূচিতে ৮নং ওয়ার্ড মৎসজিবী দলের সভাপতি সামছুল হক চৌধুরী, বিএনপি সাধারন সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আহম্মদ উল্লাহ বাবলু, ৯ নং ওয়ার্ড সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম হাসান অপু, শাহশরীফ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাহিদুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD