1. admin@mannanpresstv.com : admin :
"জন্মভূমি, দেশপ্রেম ও স্বাধীনতা" - আলমগীর হোসেন - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

“জন্মভূমি, দেশপ্রেম ও স্বাধীনতা” – – আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View
জন্মেছি যখন, দেখেছি আমি
পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ জন্মভূমি,
তারই মাঝে বেড়ে ওঠা,
বুকে জ্বলছে অনল—
মুক্ত করবো দেশ।
আমার মতো হাজারো সন্তান
ভাবছে, দেখলাম একই ভাবনা,
নয় আর পরাধীনতার শৃঙ্খল,
মুক্ত করতে হবে দেশ।
মুক্তির নেশায় ঝাঁপিয়ে পড়লো সবাই,
যায় যাক লক্ষ-কোটি প্রাণ,
এটাই দেশপ্রেম,
মুক্ত হলো জন্মভূমি, নাম হলো বাংলাদেশ।
লোভের হায়না বসত গড়লো
দেশপ্রেমধারী কিছু অংশের গায়,
ভুলে গেলো মুক্তির ব্রত,
শুরু করলো আপন চাহিদায় ভাইয়ের সাথে যুদ্ধ!
জন্মভূমি, দেশপ্রেম ও স্বাধীনতা
সবই যেন বৃথা মনে হতে শুরু করলো,
পরাজয়ে ডরে না বীর,
তাই জয়ের হাল ছাড়েনি বাকিরা।
মূল্য দিয়েছে জন্মভূমি অনেক
জন্ম নিতে স্বাধীন দেশ,
তাকে রাখবে দাবিয়ে এমন সাধ্য কার ?
থাকতে তার লক্ষ-কোটি মুক্তিকামী সন্তান।
যখনই পড়েছে লোভী হায়নার কবলে দেশ,
বসে থাকেনি ঘরে মুক্তিকামী ঐসব সন্তানেরা,
ব্রত একটাই—
কারো শৃঙ্খলে আবদ্ধ হতে পারে না দেশ,
জন্মভূমি, দেশপ্রেম ও স্বাধীনতা যে আমাদেরই অধিকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD