লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াত নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে স্থানীয় একটি হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদ উল্লাহর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, শ্রীশ্রী রাজরাজেশ্বরী মন্দিরের সভাপতি পার্থ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক উত্তম সাহা বাচ্চু প্রমুখ।
সভায় লাকসাম উপজেলা ও পৌরসভা এলাকার পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারিসহ সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।