1. admin@mannanpresstv.com : admin :
তুমি আমার ছিলে না -কোহিনূর আক্তার - মান্নান প্রেস টিভি
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

তুমি আমার ছিলে না –কোহিনূর আক্তার

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View
প্রেম তো কোনো বিজয়পত্র নয়,
নয় আত্মসমর্পণের দান ।
এ এমন এক কঠিন স্বীকৃতি
অপরও স্বয়ংসম্পূর্ণ প্রাণ।
প্রত্যাখ্যানও তোমার নামের পাশে নীরবে মাথা নোয়ায় ।
তুমি আমার নও
এই সত্য মেনে নেওয়া যতটা সহজ,
তোমাকে ভালোবেসেছিলাম
সে সত্য মুছে ফেলা ততটাই দুরূহ ।
শুধু একটি প্রশ্ন
আজও আমার সমস্ত প্রজ্ঞাকে করে ক্ষয়,
যে প্রেমে দুজনেরই মুক্তি ছিল,
সেখানে একজন বন্দি হলো ।
ভালোবাসা কি আত্মবিসর্জনের নিপুণ কারুকাজ,
একজন পুড়ে ছাই হয়,
অন্যজন গায় উৎসবের জয় !
একদিকে আদিম আকাঙ্ক্ষা,
অন্যদিকে চেতনার কারাগার।
আমি কোন সত্তাকে চেয়েছি
তোমাকে, নাকি তোমার মাঝে আমায়?
এই প্রশ্নের শবদেহ নিয়ে আমার সমস্ত দর্শন শ্মশানে যায়।
একদিন যে কণ্ঠে শুনেছি নিজের অস্তিত্বের স্বীকৃতি,
আজ সেই কণ্ঠের নীরবতায় খুঁজি আমার অস্তিত্বের বৈধতা ও স্থিতি।
তোমাকে আমার পিপাসিত দৃষ্টিতে দেখিনা ,
তোমাকে হারিয়ে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখি না ।
১৫/১০/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD