সাম্প্রতিক
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশআওয়ামী সন্ত্রাসের টার্গেট কারা, জানাল জামায়াতবিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার‘জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই শতভাগ বাস্তবায়ন হবে’দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদকার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী“বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন; ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশআওয়ামী সন্ত্রাসের টার্গেট কারা, জানাল জামায়াতবিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার‘জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই শতভাগ বাস্তবায়ন হবে’দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
Jago Banglaবুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: / ১১ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতা আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু কিছু পুলিশ কর্মকর্তা বা অন্যান্য বাহিনীতেও থাকতে পারে, তারা এ সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে। আমরা তাদেরকে সতর্ক করেছিলাম, যাতে সরকারি চাকরিতে থেকে কোনো রকম রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া তারা কাজ করে, (নিজেদের) জনসেবায় নিয়োজিত রাখে। তার মধ্যেও কিছু কিছু এ রকম চরিত্রগত কারণে কোনো অফিসার বা সদস্য থাকতে পারে, সেটা আমাদের কঠোর নজরদারিতে আছে। যে যেখানে চিহ্নিত হবে, তার বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যে কয়েকজনকে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় বাড়তি সতর্কতা নেওয়া হবে কি না জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার নিয়মিত আয়োজন করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এই জাতীয় যেকোনো তথাকথিত কর্মসূচি যদি থাকে, সেগুলো অ্যাড্রেস করার জন্য। এখন আসিব আসিব বলিয়া কতদিন পার হবে…কোনদিন…একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ, এগুলোতে আমাদের মনোযোগ নাই, আমরা সব সময় সতর্ক আছি।

সরকার চাপ অনুভব করছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিসের চাপ? পলাতক, দণ্ডপ্রাপ্ত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আমরা আগেই অভিহিত করেছি একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে। রাজনৈতিক দল হিসেবে তার কোনো স্বীকৃতি নাই, বাংলাদেশের মানুষ দেবে না। চব্বিশের গণ-অভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে যে পতন হয়েছে তাদের এবং পলায়ন করতে বাধ্য হয়েছে, তাদের নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে- এ বিষয়েও নতুন কোনো বক্তব্য নেই।

তিনি বলেন, আমরা আগেও বলেছি যে গণহত্যা চালিয়ে যে সমস্ত অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী, অগণতান্ত্রিক শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে; পৃথিবীর ইতিহাসে এ রকম আরও দু-একটি ঘটনা আছে, জার্মানির নাৎসি বাহিনীর মতো, তারা আর কখনো রাজনীতি করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories