সাম্প্রতিক
নাঙ্গলকোটে দারুল আরকাম মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনামনোহরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধনতোমায় ছেড়ে দিলাম-মাহমুদা সিমুমনোহরগঞ্জে অধ্যক্ষর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধনএবিজি মিডিয়া কাপ ফুটবল ফাইনালের প্রাইজ মানি ৭৫ লাখ টাকামনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনাবাংলাদেশ জামায়াতে ইসলামী মৈশাতুয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিতনাঙ্গলকোটে মাদ্রাসা শিক্ষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীনকে ঘিরে নানা বিতর্কনাঙ্গলকোটে দারুল আরকাম মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনামনোহরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধনতোমায় ছেড়ে দিলাম-মাহমুদা সিমুমনোহরগঞ্জে অধ্যক্ষর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধনএবিজি মিডিয়া কাপ ফুটবল ফাইনালের প্রাইজ মানি ৭৫ লাখ টাকামনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনাবাংলাদেশ জামায়াতে ইসলামী মৈশাতুয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিতনাঙ্গলকোটে মাদ্রাসা শিক্ষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীনকে ঘিরে নানা বিতর্ক
Jago Banglaরবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাঙ্গলকোটে দারুল আরকাম মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নাঙ্গলকোট প্রতিনিধি: / ১৯ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটের বাহুড়া দারুল আরকাম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, হাফেজ সম্পন্ন ৩ শিক্ষার্থীকে সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনিছুর রহমান।

মাদ্রাসা একাডেমিক চেয়ারম্যান মাওলানা ইরফান তানভীর ও শিক্ষক মাইনুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফাজ উদ্দিন সহেল, মাদ্রাসা সেক্রেটারি হুমায়ুন কবির, মান্দ্রা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা নেছার উদ্দিন, সহকারী শিক্ষক মাস্টার আহসান উল্লাহ, মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মাস্টার দেলোয়ার হোসেন, মানিকমুড়া ইবতেদায়ি মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা কামাল হোসেন, দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওলানা মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, কান্দাল দাখিল মাদ্রাসা সহকারী সুপার মাওলানা আবুল হোসেন, মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মামুন হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন, সমাজসেবক মহিন উদ্দিন, মোহাম্মদ লিটন-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন, মাদ্রাসা নির্বাহী পরিচালক জালাল আহমেদ।

অনুষ্ঠানের শেষপর্বে ২০২৫ সালের ৫ম শ্রেণীর পরীক্ষায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, হাফেজ সম্পন্ন তিন শিক্ষার্থী ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories