কবি মোছাম্মৎ সীমা ইসলাম এর কবিতা // দ্বীনের পথে যাও
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
-
২২২
Time View
এই দুনিয়ায় আদালতে
পেতে পারো ছাড়,
পরকালে বিচার দিনে
পাবে না কেউ পার।
ইহকালে গায়ের জোরে
করছো তুমি রাজ,
পাপের পথে লোভের বসে
করছো কত কাজ।
আখিরাতে সকল কিছুর
হিসাব হবে ভাই,
পাপের পাল্লা ভারি হলে
জান্নাতে ঠাঁই নাই।
মহান আল্লাহ সবই দেখে
মনে রাখো ভয়,
জেনে রেখো এই দুনিয়া
চিরস্থায়ী নয়।
দুনিয়া ও আখিরাতে
শান্তি যদি চাও
পাপের রাস্তা ছেড়ে দিয়ে
দ্বীনের পথে যাও।
Please Share This Post in Your Social Media
More News Of This Category