কবি মুহাম্মদ আবু তাহের এর কবিতা // আকাশে দোস্ত
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
-
২৬৯
Time View
আকাশ পথে কক্সবাজার
দোস্ত গেল উড়ে
নেমে দোস্ত মন্তব্য করে
কক্সবাজার নয় দূরে।
ভাত খেলে পেট ভরে
ভ্রমণে ভরে মন
পারিবারিক ভ্রমণে
আনন্দ সারাক্ষণ।
সৈকতে সাঁতার কাটা
কত যে মজা
ঢেউ গুলো দেয় আনন্দ
মাঝে মাঝে সাজা।
মহেশখালী স্পীড বোটে
যাবেন সময় করে
এক খিলি পান খাবেন
মুখ রাঙানোর তরে।
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড
আছে শহরের মাঝে
বেলা শেষে যাবেন সেথা
একটু সেজেগুজে।
হিমছড়ির পাহাড় তলে
আছে বড় ডাব
কেনা কাটার দোকান আছে
নেই কিছুর অভাব।
ইনানী সৈকতে
চাঁদের গাড়ি আছে
নিজে নিজে চালাবেন
নাতী সব সাথে।
পাথরঘাটা আছে পাথর
কত শত শত
ছবি তুলে মজা পাবেন
করে মনের মতো।
দোস্ত সবই চিনেন
তবু দিলাম জ্ঞান
আমার শুধু প্রয়োজন
লইট্টা শুঁটকির ঘ্রাণ।।
মুহাম্মদ আবু তাহের
চরফ্যাসন
২৫/৯/২২
Please Share This Post in Your Social Media
More News Of This Category