কবি তৌহিদুল ইসলাম কনক এর কবিতা // শেখ রাসেল
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
-
২৭১
Time View
রাসেল নামের সেই ছেলেটি
একটি ফুলের কলি,
জোছনা রাতের চাঁদেরকণা
তার কথা আজ বলি।
হাসতো খেলতো বাবার সাথে
মায়ের চোখের মনি
বাঙ্গালীদের মনের মাঝে
রাসেল সোনার খনি।
সেই রাসেলের বুকে যখন
মারলো ঘাতক গুলি,
কেমন করে রাসেল টাকে
আমরা সবাই ভুলি।
ইতিহাসের পাতায় রাসেল
অমর হয়ে থাকবে,
গান কবিতায় গল্পে গল্পে
সবাই মনে রাখবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category