1. admin@mannanpresstv.com : admin :
‘বিএনপি-জামায়াত ক্ষমতায় না থাকলে কৃষকের ধানে আগুন দেয়’ - মান্নান প্রেস টিভি
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

‘বিএনপি-জামায়াত ক্ষমতায় না থাকলে কৃষকের ধানে আগুন দেয়’

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১৫৬ Time View
বিএনপি-জামায়াত ক্ষমতায় না থাকলে কৃষকের ধানের গোলায় আগুন দেয় বলে মন্তব্য করেছেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে কৃষক হত্যা করে, কৃষকের ধানের গোলায় আগুন দেয়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে করিমগঞ্জ উপজেলায় ধানকাটা কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর তত্ত্বাবধানে স্বেচ্ছায় এ কর্মসূচি পালিত হয়।

এদিকে করিমগঞ্জ উপজেলার গেরাজুরের হাওরের কৃষক রমজান মিয়ার এক একর জমির পাকা ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দিয়েছে কৃষক লীগ।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, মো. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. গাজী জসীম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD