কবি –তাহেরা খাতুন এর কবিতা // কুষ্টিয়া গড়াই নদীর পাড়ে
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
-
২৭৪
Time View
কবি –তাহেরা খাতুন এর কবিতা // কুষ্টিয়া গড়াই নদীর পাড়ে
আমার দু’চোখের ধারায় জ্বলে আগুন
তপ্ততায় ভরে ফুলের ফাগুণ
শূন্যতায় হয় নির্বাসন
এমনি বয়ে যায় জীবন।
ওগো গড়াই,
তোমার বুকে এতো জল
ব্যথার পাহার সাগর অতল
সইতে নারি কইতে নারি
বুকেই জ্বলে অগ্নিজল।
কেও বোঝেনা নীরব ব্যথা
সব যায়না বোঝানো কথা
সীমাবদ্ধতা কঠিন নিয়মে
জীবন বিকায় নিঠুর শাসনে।
কেউ চায়না কারো পানে
ছুটে যায় নিজের ভুবনে
স্বার্থান্ধ আর অহমিকায়
মানবতা লজ্জা পায়।
বিকেল ২.৪০
২৭.৬.২০১৮
বনশ্রী
Please Share This Post in Your Social Media
More News Of This Category