যুদ্ধের পরে জন্ম বিধায়
বিজয়ের উল্লাস আমি দেখিনি,
তবে মায়ের কাছে শুনেছি
বহু গল্প—–
বহু ইতিহাস।
পাকসেনাদের নির্মম অত্যাচার,
বহু মায়ের আত্মচিৎকার
বোনের শ্লীলতাহানি,
সন্তানহারা পিতার আর্তনাদ।
আমার রক্ত হিম হয়ে যায়,
টগবগ করে ফোটে
বিদ্যুৎ খেলে,
অগ্নি ঝরে দু’আঁখিতে।
আবার উল্লাসে মাতি
প্রতিটি বিজয় দিবসে।
কারণ – আমরা বাঙালী
রক্তে বিজয়ের নেশা।
ভাষা এনেছি —
স্বাধীনতা এনেছি —
আমরা পেরেছি,
আমরা পারি,
আমরা ই পারবো,
নতুন স্বপ্নে দেশকে সাজাবো।
বিজয় আমার উল্লাস
বিজয় আমার অহংকার
বিজয় আমার চেতনা
যা লালন করি আমি
প্রতিনিয়ত মন মগজে।
রচনা কালঃ ১৫/১২/২০২০
রাতঃ ১০’০০