কবি আমেনা ফাহিম এর কবিতা- একাত্তরের বীরাঙ্গনা
একাত্তরের বীরাঙ্গনা বোনেরা আমি লজ্জিত
তোমাদের আত্মত্যাগ এর বিনিময়ে অর্জিত বাংলা
আজও ধর্ষিত……..
একাত্তরের সেই হায়েনার দল এখোনো আছে…
এখোনো ওরা হিংস্র, ওরা উন্মাদ,
ওরা ধ্বংসযজ্ঞে এখনো করে নৃত্য।
এই বাংলা আজও কলুষিত….
আজও বাংলার হৃদয় চিরে দেখো,
রয়েছে শত সহস্র ক্ষত।
একাত্তরের বীরাঙ্গনা বোনেরা…….
আজ তোমরা ইতিহাসের পাতায় কেবলই দৃশ্যপট মাত্র”
কোথায় আছো জরিনা বিবি, কোথায় তুমি আশালতা?
সিজু বেগম, তুলসী চন্দনা, সীমন্তি রাণী………
বলো কোথায়? কোথায়? কোথায় আছো তোমরা!
জেগে ওঠো, হে একাত্তরের বীরত্বের প্রতীক বোনেরা
তোমরা আবার জেগে ওঠো…..
তোমাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা
আজও ধর্ষিত।