1. admin@mannanpresstv.com : admin :
কবি নাসিমা ইসলাম এর কবিতা- অর্জিত বিজয়ের সম্মান - মান্নান প্রেস টিভি
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

কবি নাসিমা ইসলাম এর কবিতা- অর্জিত বিজয়ের সম্মান

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ Time View

কবি নাসিমা ইসলাম এর কবিতা- অর্জিত বিজয়ের সম্মান

বিজয় এসেছে তেজোদৃপ্ত বীরদর্পে
নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে,
রক্তলাল সবুজের পতাকা নিয়ে
মহান বিজয় এলো ষোলই ডিসেম্বরে ।
কত বীরাঙ্গনা হারিয়েছে সম্ভ্রম
ত্রিশ লক্ষ শহিদের বিনিময়ে
ছিনিয়ে এনেছে বিজয়ের লাল সূর্য
বিজয় এসেছে বাঙালির হৃদয়ে।
অর্জিত হয়েছে বিজয়ের সম্মান
দীপ্ত জয়ের উল্লাসে মেতে,
এ দেশ হয়েছে শৃংখল মুক্ত
বিজয়ের ফুল এসেছে হাতে।
পাকিস্তানি হায়েনারা রক্তের হোলি
খেলে করেছে সর্বনাশ,
বাঙালীকে তবু ঠেকাতে পারেনি
বিজয় এনেছে এই হলো ইতিহাস ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD