স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা তুমি
তুমি থাক চির অম্লান বাংলার মাটিতে।
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা তুমি
তুমি থাক রক্তে গড়া দেশটাতে।
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা তুমি
তুমি থাক শত ভাইয়ের প্রাণ হারানো দেশটাতে।
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা তুমি
তুমি থাক শত বোনের ভাই হারানো
কান্নার রোষে।
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা তুমি
তুমি থাক রবী ঠাকুরের জাতীয় সংগীতে।
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা তুমি
তুমি থাক ত্রিশ লক্ষ শহীদের রক্তে গড়া দেশটাতে