1. admin@mannanpresstv.com : admin :
চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যাচ্ছে নোয়াখালীর জহিরুল - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

চিকিৎসার অভাবে পঙ্গু হয়ে যাচ্ছে নোয়াখালীর জহিরুল

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ Time View

টাকার অভাবে চিকিৎসা না করতে পেরে পঙ্গু হয়ে যাচ্ছে নোয়াখালীর জহিরুল ইসলাম। ২ বেলা ২ মুঠো ভাত জোগাড় করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। কোথায় থেকে পাবেন তিনি চিকিৎসার জন্য হাজার হাজার টাকা।

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ১০ নরোত্তমপুর ইউনিয়নের মধ্যম নরোত্তমপুর গ্রামের হাবিল সর্দার বাড়ির আবুল খায়েরের ছেলে দিনমজুর জহিরুল ইসলাম (৪৮)। তিনি এলাকায় কাজ করে স্ত্রী-সন্তান নিয়ে কোনোভাবে জীবীকা নির্বাহ করে আসছিলেন। তার কোনো ছেলে নেই ৪ মেয়ে। এরই মাঝে তিনি ডায়বেটিক রোগে আক্রান্ত হয় এবং তার পায়ে ক্ষতের সৃষ্টি হয়। সময় মতো চিকিৎসা না করায় তার মারাত্মক অবস্থার সৃষ্টি হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে পাঠায়। পরে এলাকাবাসী থেকে কিছু টাকা উঠিয়ে বারডেম হাসপাতালে যান তিনি। তার পায়ের একটি আঙ্গুল কেটে ফেলে দেয় চিকিৎসকরা। কিন্তু তার আঙ্গুল না শুকাতে আবার পায়ে আরো এক স্থানে ক্ষত দেখা দেয়। টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না।

চিকিৎসকরা জানান, সময় মতো চিকিৎসা না করলে জহিরুল পঙ্গু হয়ে যেতে পারেন।

বেকার সমস্যায় জর্জরিত জহিরুল দু’বেলা দু’মুঠো ভাত জোগাড় করা তার পক্ষে কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িছে। কোথায় পাবেন তিনি চিকিৎসার জন্য হাজার হাজর টাকা। ফলে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন জহিরুল। এ অসহায় মানুষকে চিকিৎসার জন্য এগিয়ে আসবেন কী দেশের মানুষেরা?

তিনি দেশের স্ব-হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠনোর ঠিকানা বিকাশ নম্বর-০১৮১৫০১১৮৫৮।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD