আব্দুল বাকী মিলনঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বার। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ৬টা ৩০ মিনিটে শহীদ মিনার ও বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ,পুলিশ প্রশাসন,রেজিস্ট্রি অফিস, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ,মনোহরগঞ্জ প্রেসক্লাবসহ সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠন। পরে সকাল ০৮টায় মনোহরগঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন শেষে করে মুক্তিযোদ্ধা সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি এনামুল হাসান, মনোহরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ হানিফ সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাষ্টার সোলায়মান,মিজানুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল বাশার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোঃ আবদুল আজিজ, মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনসহ উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।