1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৪৯০জন শিক্ষক - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

মনোহরগঞ্জে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৪৯০জন শিক্ষক

 আবুল কালাম আজাদ:
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ Time View

 আবুল কালাম আজাদ:  ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা এর উদ্যোগে মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে মাধ্যমিকে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ৭দিন ব্যাপী প্রশিক্ষণ পেলেন ৪৯০জন শিক্ষক। গত১৯ডিসেম্বর থেকে শুরু হয়ে প্রশিক্ষণ চলে ২৫ডিসেম্বর পর্যন্ত। গতকাল সমাপনী দিনে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, মনোহরগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.নুরুজ্জামান,মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো.আবদুল মতিন প্রমুখ।ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা শীর্ষক স্কিমের আওতায় ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক ৭দিন ব্যাপী চলমান কারিকুলাম প্রশিক্ষণে উপজেলার ৪৪টি মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৯০জন শিক্ষক ১০টি বিষয়ে বিভক্ত করে প্রশিক্ষণে অংশ গ্রহন করছেন। ট্রেইনারের দায়িত্বে ছিলেন ২৩জন শিক্ষক। উল্লেখ্য গত ১৯ডিসেম্বর কারিকুলাম প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা,কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.নুরুজ্জামান,মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল মতিন,উপজেলা নির্বাচন অফিসার নজির মিয়া প্রমুখ। এতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সহকারী প্রধান,হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর গণ অংশ গ্রহণ করার সুযোগ ছিল না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD