আমিও চাই কেউ একজন
আমায় খুব ভালোবাসুক
আমার একাকিত্বের সঙ্গী হোক
সঙ্গী হোক নিঃসঙ্গতায়।
দুঃসময়ে আগলে রাখুক
হাতে হাত রেখে বলুক —
আমি তো আছি –
ভয় কিসের?
আমিও চাই কেউ একজন
চুপিচুপি জড়িয়ে ধরুক পিছন থেকে
নিশুতি রাতে জড়িয়ে রাখুক
মাধবী লতার মতো
পায়ে পায়ে আঙ্গুলে আঙ্গুলে।
আমার ভুলগুলো আমারই মতো
লুকিয়ে রাখুক বুকের মধ্যে।
আমার প্রয়োজন গুলো
চোখ দেখে বুঝে নিক।
বন্ধুত্ব নিয়ে পাশে থাকুক আমৃত্যু
আমিও চাই কেউ একজন
আমায় খুব ভালোবাসুক।
খুব ভালোবাসুক।