একটুখানি পায়ের ব্যথায় সজ্জাসায়ী আমি,
এখন বুঝি সুস্থতা সে কত্তো বড় দামী?
ব্যথায় অবশ পায়ের হাটু সামনে সে না চলে
বিছানাতে শুয়ে বুঝি দুঃখ কাকে বলে?
দিন পনেরো গত হল ব্যথা সে না সারে,
ডাকলে এখন সময় মতন কেউ আসে না ধারে।
স্বজনেরা দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে,
ভাবছি আমি সুদিন আবার আসবে সে কি ফিরে?
মিছে মায়ার পৃথিবীটা মিছে সকল আশা,
কোন ভরসায় কেন বাঁধি বালু চরে বাসা?
ঘুমায় গেলে আত্মা আমার পালিয়ে যায় দূরে,
স্বার্থ নেশায় দেহের মাঝে আবার আসে ঘুরে।
সুযোগ পেলে আত্মা আমার যাবে চিরতরে,
শত চেষ্টায় আসবে না আর ফিরে দেহের ঘরে।
আমার দেহ নয়রে আমার তবে আমি কার?
এই কথাটা এখন থেকে ভাবছি বারে বার।।