কাজী নাছিমা সাথী
বিজয় পতাকা উড়ছে
চতুর্দিকে বিজয়ের গান শোনা যাচ্ছে
সকল হতাশা আর বেদনা ভুলে
এক অভাগী মা পথ পানে চেয়ে আছে
তার খোকা কি আদৌ বাড়ি ফিরছে,, ?
খোকা গিয়েছে মুক্তি যুদ্ধে
দেশ কে স্বাধীন করতে
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে
লড়াই করে বাঙালি কে মুক্ত করতে।
বর্বর হায়েনাদের পরাভূত করে
মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছে স্বাধীনতা
মুক্ত,, স্বাধীন মাতৃভূমি পেয়েছি আমরা
বাংলার আকাশে উড়ছে বিজয় পতাকা।
পাথর চোখে তাকিয়ে আছে “মা
দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়
খোকা ফিরছে না বাড়ি হায় !
এভাবে ই দিনের পর বছর গড়িয়ে যায়
খোকার হদিস “মা” কভু নাহি পায় !
আজো প্রহর গুনছে “মা
বিজয় পতাকা হাতে নিয়ে
কখন খোকা আসবে ফিরে
মাকে বলবে – অশ্রু মুছিয়ে দিয়ে ,,,
মাগো – আমরা বীর বাঙ্গালী
বিজয় ছিনিয়ে এনেছি
কান্না কেন তুমি করো,, !
মায়ের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না
তার খোকা আজ ও ফিরে আসছে না
স্বাধীন দেশের পতাকা হাতে নিয়ে
হাসি মুখে ফিরবে খোকা মায়ের নীড়ে
এই ভরসায় পথ পানে চেয়ে চেয়ে –
অহর্নিশি আজ ও ডেকে চলেছে – মা ,,,
আয় খোকা ফিরে আয়
বিজয় পতাকা উড়িয়ে
আয় খোকা মায়ের নীড়ে
অপেক্ষায় রত তোর মা
আয় খোকা ফিরে আয়।।
মায়ের অপেক্ষার প্রহর আদৌ – কি শেষ হবে না,,??
(নাম না জানা এমন বহু যোদ্ধা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে,, যাদের হদিস আজো পাওয়া যায় নাই।
তাদের মায়ের অপেক্ষার প্রহর আদৌ কি শেষ হবে )