মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৩নং হাসনাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন আওয়ামী লীগের পার্টি অফিস মিলনতায়নে মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি এবং হাসনাবাদ ইউনিয়নের সাতঘরিয়া নিবাসী হিউমিনিস্ট আলমগীর হোসেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ সংগঠন যুবদলের উপজেলা কমিটির সহ-সভাপতি হিসেবে সম্পৃক্ত। লাকসাম মনোহরগঞ্জের কুমিল্লা ৯ নির্বাচনী এলাকার, স্থানীয় সংসদ সদস্য স্থানীয় সরকার মন্ত্রী, মোহাম্মদ তাজুল ইসলাম এমপির হাত ধরে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, হাসনাবাদ ইউনিয়ন শাখায় যোগদান করেন।