1. admin@mannanpresstv.com : admin :
সামনে চলার সংকল্প - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সামনে চলার সংকল্প

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৬ Time View
খুব একটা ভাবিনা
সামনে চলার বদ অভ্যাসটা বদলে নিতেও পারিনা,
তেমন কিছু দেখিনা
মনু যেমন খুশি তেমন চলুক মাথায় চাপটা নিইনা।
কথা বেশি বলিনা
কোন কথাতে কে যে বিরাগ সেইটা ভেবেও মরিনা,
অনেক কিছু শুনিনা
পাগল ছাড়া কাউকে এখন নিরপেক্ষ আর ভাবিনা।
বাঁকা পথে চলিনা
পথের মাঝে হোচট খাবার সেই ভয়ের ধার ধারিনা,
সামনে বেশী হাসিনা
আড়াল থেকে হাসি আমি কোনো বাঁধন মানিনা।
হাঁটতে কভু ভুলিনা
দূরের পথে যাবার তরে পথের কাঁটা মাড়াইনা,
ঘুমিয়ে স্বপ্ন দেখিনা
বাঁচার তরে সামনে চলার স্বপ্ন ছাড়া চলিনা।
রোদ বৃষ্টি বুঝিনা
যখন যেটা সামনে আসে সখ্যতা গড়তে ভুলিনা,
আপন পর চিনিনা
যাহার দ্বারা হয় উপকার তাহারে বিহনে চলিনা।
কবিতা আর লিখিনা
জীবন যুদ্ধে মনের কথার স্বাক্ষর করি বর্ণনা,
কবিতা রীতিনীতি জানিনা
কথার আলপনা বুনি কবি হবার নেই বাসনা।
—————–
আলোকদিয়া। ৩০ ডিসেম্বর। ২০২৩ ইং।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD