1. admin@mannanpresstv.com : admin :
হৃদয়ের প্রশস্ততা মাপার যদি যন্ত্র থাকতো - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

হৃদয়ের প্রশস্ততা মাপার যদি যন্ত্র থাকতো

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ Time View
আমেনা ফাহিম
হৃদয়ের প্রশস্ততা মাপার যদি যন্ত্র থাকতো!
তবে মানুষের হৃদয়টা মেপে দেখতে চাইতাম”
বেশিরভাগ মানুষই কেমন সংকীর্ণমনা।
কেউ কারো অনুপ্রেরণা হতেই চায় না,
সবাই কেমন পিছন থেকে টেনে হিচরে
নিচে নামাতে চায়, কে কাকে পিছনে ফেলে
সামনে এগোবে কেমন অস্থির প্রতিযোগিতা সর্বত্র।
আচ্ছা হৃদয়টা একটু প্রশস্ত করে দেখুন না….
যে যেই স্হান এর সত্যিকার অর্থে যোগ্য
তাকে তার স্হান টা ছেড়ে দিন না,
জোড় করে আর যাই হোক……
কারো প্রাপ্য যোগ্যতা ছিনিয়ে নেওয়া যায়না,
যদিও বা বর্তমানে মানুষের পক্ষে সব অসম্ভবই
দাম্ভিকতায় রুপ নিয়েছে, তবুও জয় একদিন
যোগ্য ব্যক্তিরই হয়। বাকিরা পা পিছলে
মুখ ধুবড়ে একদিন ঠিক নিজের স্হান চিনে যায়।
জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবুন…
আপনি আপনার লক্ষ্যে কতটা স্থির,
ভারসাম্য বজায় রেখে সামনে পা ফেলুন,
প্রতিটি ধাপে নতুন নতুন জ্ঞান আর দক্ষতার বিস্তার করুন”
আপনার যোগ্য স্হান আপনি নিজেই খুঁজে পাবেন
ঠিক আর ভুলের পার্থক্য নিজেই অনুধাবন করতে পারবেন, জয় আপনারই হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD