রাত গভীরে নিকষ কালো আঁধারে
কষ্টেরা এসে দাঁড়ায় দরজার ওপারে,
যতই দরজা বন্ধ করি
অথচ কতগুলো চোখ শুধুই,
চোখ মেলে তাকিয়ে থাকে আমারই পানে।
কখনও দেখি লাল ,সবুজ বা গোলাপী
অপলক চোখে শুধুই আলাপী ।
কষ্ট এতো কী বর্ণীল তুমি!
জানতে পারিনি কখনও আমি ।
ভাবছি মনেরই ভুল ,হয়ত রঙধনু
ওই রাতের আকাশ জুড়ে,
জানি আমি জানি
আঁধারে রঙধনু ওঠে না।
তবে কী ওরা রঙধনু নয় ,আরোরা !
অবিরাম রঙের ঢেউ,
ছন্দে ছন্দে নেচে যায় কেউ
রাতের আকাশে সৃষ্টির অপরুপ বিস্ময়!
সে কী তবে কষ্টের রঙিন ধারাপাত
যে রঙে আমি কবিতা লিখি,
কখনও আনন্দ কখনও বিবর্ণতায়
কখনও প্রেম কখনও বিরহ শূন্যতায় ।