1. admin@mannanpresstv.com : admin :
বিদায় বছরের শেষ সন্ধ্যা - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বিদায় বছরের শেষ সন্ধ্যা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৯ Time View
কনক বিশ্বাস
দিনের সুর্য গিয়েছে অস্তাচলে
নামিছে সন্ধ্যা আলোকিত রূপ লয়ে
ঘরে ঘরে জ্বলছে প্রদীপ শিখা
আযান আর উলুধ্বনিতে শুনি নতুনের বারতা।
হে প্রিয় পরম তোমারে করি স্মরণ
লহো প্রনাম ওগো জগৎ পিতা
হে মহা শক্তি করজোড়ে করি আকুতি
এ জগৎ কে বিষাদ মুক্ত করে আনো প্রশান্তির বারতা।
সব দুঃখ যন্ত্রনা যেন দিগন্তে মুক্তির
ডানা মেলে
সুখে শান্তিতে ধরিত্রী মাতা তার কোল
ভরিয়ে তোলে।
আগামী দিন হোক শুভ মংগল বার্তায় ভরা
কল্যাণ ময় হোক প্রশান্তির ছোঁয়ায়
নতুনের আগমনে ধুয়ে যাক যত
দুঃখ কষ্ট ক্লান্তি জড়া।
আমি অভাজন যদি কোনো ভুল হয়
ক্ষমা করে তোমার আশিরবাদি হাত
দু’হাতে বাড়িয়ে দাও
তোমার ধ্যানে প্রার্থনা তে
নিজেকে যেন করিতে পারি সমর্পন
হে আমার প্রতিপালক জগদিশ্বর
যতদিন বাচি এই অভাগা সন্তানেরে
তোমার ভালোবাসা র ছায়া তলে
আমায় জড়িয়ে নাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD