দীর্ঘ বার মাস পর আবারো
একটি বছরের বিদায়,নতুন বছরের শুরু,
প্রতিটা বছর হারিয়ে নতুন বছর পাওয়া
সৌভাগ্য মানুষের চরম পাওয়া বটে।
সবার মনে জমে আছে শত স্মৃতি
ক্রোধ, ঘৃণা,ভালোবাসা,
কত কিছুই ভাবছে মানুষ
অতীত,বর্তমান, ভবিষ্যৎ নিয়ে।
নতুন বছর নিয়ে নতুন কিছু ভাবিনি
পুরাতনের ব্যথা ভুলতে ভুলতে,
নতুনের স্থান হয়েছে দূর থেকে বহুদূর
তাই নতুন বছর নিয়ে তেমন আগ্রহ নেই।
নতুন বছরে কেউ উৎসব করবে
কেবা চোখ মুছতে মুছতে কাউকে অভিশাপ দিবে,
কেউ পাবে নতুন বছরে নতুন জীবন সঙ্গী
কেউ বা পুরাতন সংসার ভাঙার কষ্টে কাঁদবে।
যা চোখের আড়ালে থাকে তাই নতুন
চখে দেখলেই তা নিমিষেই হয়ে যায় পুরাতন,
তাই নতুন বছর নিয়ে তেমন আগ্রহ নেই
সম্মান করার জন্য নতুন পুরাতন সবই সমানে সমান।