শাহাদাত হোসেন: আজ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নি:স্বার্থ ফাউন্ডেশন ও প্রবাসীদের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, নি:স্বার্থ ফাউন্ডেশনের সদস্য উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক শারাফাত করীম,বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, তানভীর মাহমুদ আরমান , তানভীর মাহমুদ নাইম, আব্দুর রহমান তুহিন, ফজলুর শাকিল, মহিবুল ইসলাম সাকিব, তাসরিপ আহমেদ বাবলু, মেহেদী হাসান সৈকত, শাহরিয়ার অন্তর, সৈকত মজুমদার, মেহেদী হাসান কামাল,মোহাম্মদ সজিব, তুষার তালুকদার স্থানীয় নেতৃবৃন্দ। সংগঠনের সদস্যরা বলেন, মানবতার কল্যাণে নি:স্বার্থভাবে কাজ করাই নি:স্বার্থ ফাউন্ডেশনের এই সংগঠনের পথচলা। ২০২২ সাল থেকে সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। সংগঠনের পাশাপাশি প্রবাসী ভাইয়েরা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সে জন্য প্রবাসীদের জন্য দোয়া ছেয়েছেন বক্তারা। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।