এম এ কাদের অপু।। কুমিল্লা লাকসাম উপজেলার হামিরাবাগ গ্রামে হামিরাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশে ভুইয়া বাড়ির প্রধান রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০০ বছরের উর্ধে থাকা আবদুল মান্নানের বসত বাড়ির রাস্তাটি বন্ধ করে দিয়েছে তারই আপন ভাই সহ আরও কয়েকজন।
যারা রাস্তা বন্ধ করে ওয়াল নির্মাণ করছেন তারা হলেন, ০১. মোঃ আবদুর রহমান (৪০), পিতা-মৃত আবদুর রহিম ০২. মোঃ নুরুল হক (৬০) পিতা-মৃত জালাল উদ্দিন ০৩. মোঃ ফয়েজ উল্লা এলাহী (৫৫), পিতা-মৃত আতর আলী ০৪. মোঃ এমরান হোসেন (৪৩), পিতা-আমিনুল হক ০৫. মোঃ রবিউল হোসেন (৩০), পিতা মৃত আরিফুর রহমান।সর্ব সাং হামিরাবাগ ভূইয়া বাড়ি, পোঃ সাতঘর ইছাপুরা, থানা লাকসাম, জেলা- কুমিল্লা।
জানাযায়, দীর্ঘদিন যাবত পারিবারিক ভাবে জায়গাজমিন নিয়ে ঝামেলা চলছিলো, তারই সূত্র ধরে এখন বাড়ির প্রধান সড়কটি বন্ধ করে বিপাকে ফেলেছে প্রায় ৩০/৪০ টি পরিবারকে।
এই বিষয়ে কেউই মুখ খুলতে নারাজ স্থানীয় এলাকাবাসী এবং রাস্তাটি বন্ধ করে দেওয়ায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের সংঘর্ষ।
রাস্তা বন্ধ করায় প্রতিবাদ জানাচ্ছেন আবদুল মান্নান। সমাজিক ভাবে চাচ্ছেন তাদের বিচার, নজর কাড়তে চায় লাকসাম প্রশাসনের।