আকুল হৃদয় বিশাল মায়ায়
ঢেকেছে আমারে তোমারই ছায়ায়
যে বাঁশির সুরে এ পরাণ ভরি
যে গানের সুরে চিত্ত ভরি
সে গানের মায়ায় তোমাতে আমাতে
মিশে রয় শুধু সঘন সজল বিশাল মায়ায়।
হারালে মম অন্তর হতে,
তবু খুঁজেছি তোমায় বহুকালব্যাপী।
কত শতাব্দি চলে গেছে আজি
নীলিমার নীলে,নীল পাহাড়ের দেশে
বীথিকার তলে কুঞ্জ ছায়ায়—
খুঁজেছি তোমারে আপন আলোর সন্ধ্যা তারায়!!