1. admin@mannanpresstv.com : admin :
আখলাক জ্ঞান লাভের চাবিকাঠি  - মোঃ হাফিজুর রহমান হাফিজ - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

আখলাক জ্ঞান লাভের চাবিকাঠি  – মোঃ হাফিজুর রহমান হাফিজ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২১৩ Time View
চরিত্র হীন নারী পুরুষ বর্জন করি
সুখী সুন্দর সমাজ গড়ি,
চরিত্র যার খারাপ
তার সকল কিছুই খারাপ,
চরিত্র হীন নারী পুরুষ
দেশ জাতি ও রাষ্ট্রের কলংক।
চরিত্র হীন মানুষ গুলো
যুগে-যুগে, কালে-কালে
ধাপে,ধাপে,সময়ের ক্রমান্বয়ে
সমাজকে ধবংস করে
পৃথিবীকে অশান্তি করে তুলছে।
সুন্দর সুখী সমৃদ্ধ শান্তির আবাস
মনের ভালবাসার প্রশান্তি,
পৃথিবী আজ নরকের লীলা খেলায়
চক্রান্তকারীদের ধিঙ্গিতে ধবস্ত ধাপ্পায়
ধবংসলীলার তান্ডবে মেতে উঠেছে।
চরিত্র হীন নারী পুরুষ
নিজেদের ন্যাষ্ঠামী ও পাপ কাজকে
পবিত্র বলে মনে করে সমাজে অহরহ
তাদের কীর্তিকলাপ ঘটিয়ে চলছে।
যান্ত্রিক পরিবহনের ধোয়ার মতো
মানুষ যে দিক খুশী সেই দিকেই উড়ে
তাদের কু কর্মকে স্বাধীনতার নামে
নষ্ট বীজের কীটে পরিনত করছে।
জন্ম থেকে আজ পর্যন্ত
পৃথিবীতে সকল পাপ কাজের
একমাত্র হাতিয়ার হচ্ছে চরিত্র হীনতা
আর চরিত্র হীন শিক্ষার ডিগ্রী।
চরিত্র হীন মানুষ যখন কথা বলে
তখন সম্পূর্ণ মিথ্যা কথা বলে,
চরিত্র হীন মানুষ যখন ওয়াদা করে
তা অনায়াসে ভঙ্গ করে বরখেলাপে মেতে ওঠে।
শান্তির বাস যোগ্য পৃথিবী আজ
অশান্তির করুণ আর্তনাদে
চরিত্র হীনদের খপ্পরের সম্পদের কবজায়
রিমুটের চালিকা শক্তি।
অশণি সংকেতের ধাপ গুলো
সমাজে দিন দিন বেড়েই চলছে
মানুষ হয়ে পড়ছে ডিজিটালের নামে
মহান স্রষ্টার বিরুদ্ধে শয়তানের আকড়।
ভালোবাসার নামে মানুষ অশ্লীলতার খেলায়
সানন্দের জীবন যাপন করছে,
কারণে অকারণে পৃথিবীর সৌন্দর্যকে
ধূলিসাৎ করে নিজেদের খেয়াল খুশী মতো চলছে।
চরিত্রের অলংকার সম্পূর্ণ মানুষ গুলা
হায় হায় করতে করতে ইয়া আল্লাহু,আল্লাহু বলছে
মহান স্রষ্টাকে বুকে আকড়িয়ে নিয়ে
তার নির্দেশীত পথ অবলম্বন করছে।
জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল মানুষই
মহান স্রষ্টার অলৌকিক কুদরতের সৃষ্টি
তবে কেন এতো ভেদাভেদ হানাহানি
চরিত্র হীনতার পাপীষ্ঠ খেলা।
কি হবে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে
চরিত্রহীনতার বড়ো বড়ো ডিগ্রী লাভ করে,
যে ডিগ্রিতে নেই কোন মনুষ্যত্ব চরিত্রের কথা,
কি হবে পি এইস ডি,ডক্টরেট ডিগ্রী লাভ করে
যে ডিগ্রিতে নেই মহান আল্লাহ ও রাসুলের
সুমহান মর্যাদার অলৌকিক কথা।
সকল মানুষ কবি সাহিত্যিক ভাই বোনেরা
ডিগ্রী লাভ করো চারিত্রিক ছিফতী জ্ঞানের,
যে জ্ঞানের ডিগ্রির মালিক
মহান আল্লাহ রাব্বুল আলামিন।
কোন লাভ হবেনা পৃথিবীতে টাকা ইনকামের
ডক্টরেট ডিগ্রী লাভ করে,
ডক্টরেট লাভ করতে হবে
মহান আল্লাহ ও রাসুলের জ্ঞানের ডক্টরেট।
টাকা ইনকামের আর ভুয়া ক্ষমতার দাম্ভিকতার
ডক্টরেট ডিগ্রী মহান আল্লাহ ও রাসুলের কাছে
কোন মূল্য নেই কোন মূল্য নেই,
মূল্য আছে কেবল আল কুরআন ও হাদীসের
ঈমান আমলের জ্ঞান লাভের ডক্টরেট ডিগ্রীর।
টাকার অহংকার,আত্ব অহংকার রুপের অহংকার
মাষ্টার,প্রফেসর,জজ,ব্যরিষ্ঠার,এমপি,মন্ত্রী ও প্রেসিডেন্টের অহংকার ধুলোয় মিশে যাবে।
ডক্টরেট ডিগ্রির অহংকার ধুলোয় মিশে
ছাই ছাই হয়ে প্রকৃতি নষ্ট করে দিবে
কোন স্মৃতি চিহ্ন থাকবেনা প্রলয়ের দিনে,
থাকবে শুধু মহান আল্লাহর কুরআনের ডিগ্রী,
সুন্নতের ডিগ্রী,আর নেক ঈমান আমলের জ্ঞানের ডিগ্রী।
আখলাক বা চরিত্রের শিক্ষায় জ্ঞান লাভ করে
মহান মালিকের সুন্দর এই পৃথিবীর বুকে
নিজেদেরকে গড়ে তুলতে হবে
ইহকাল ও পরকালের জন্য।
আখলাক বা চরিত্রই মানুষের জীবনের
সকল জ্ঞান লাভের চাবিকাঠি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD