বেলা অবেলার স্বপ্নগুলো সাজিয়ে
দু’চোখের কোণে ভাসো,
অভিযোগে নয়, অভিমানী এক
ভালোবাসা হয়ে আসো।
নইলে এসো না, চলে যাবে যদি
মনগড়া অজুহাতে,
অন্য শহরে থেকে যেও তুমি
অন্য কারোর সাথে।
আলোছায়া মায়াবী অনুরাগে
অনুভব বুঝে দারুণ,
আমার কাছে তুমি সবসময় ছিলে
মনের ছোঁয়াতে ফাগুন।
কি এক জ্বাতন বুকের গহীনে
কোণে লুকাও তবে,
বেলা অবেলার স্বপ্নগুলো সাজিয়ে
না জানি কি হবে।
কেনো তুমি আমার দুচোখের কোণে
নিত্য এসে ভাসো,
আমার অশ্রু আঁখি পলে তই তই
তুমি নীলিমায় হাসো।
তুমি না হয় নীলাঞ্জননা জানি
আকাশ মেঘের পানে,
আমার সুপ্ত স্বপ্ন তৃপ্ত সুখে দুখে
সাজিয়ে আজ টানে।
অনুরাগের ছোঁয়ায় তুমি কোন পবনে
করছো লুকোচুরি,
আমি না হয় ভালোবাসা সারতি
অগাধ বিশ্বাসে ঘুরি।