শুভ হোক জীবনের গোধূলি লগ্নের পথচলা
কল্যাণময় হোক পথের ধুলোবালি ইট পাথর
বন্ধুর পথ চাইনা,চাই সারথির হাত ধরে হাঁটতে;
কতোদিন আড্ডায় গল্প করা করা হয়নি!
তাতে ধুলোবালির আস্তরন পড়ে আছে
এসো ফুঁ দিয়ে সকল মলিনতা উড়িয়ে দেই।
‘তুমি বাঁধা দিলে যেনো ফুঁ না-দেই’, অতঃপর
আঙ্গুল দিয়ে ধুলোয় – হার্ট একেঁ দিয়ে বললে
এবার ভেতরের পাতাগুলো পড়তে থাকো
সব গল্প পৃষ্ঠার পরতে পরতে লেখা আছে;
‘আমি গভীর মনোযোগে পৃষ্ঠা উল্টাতে লাগলাম’
জীবনের গল্পটা কখন যে উপন্যাস লেখা হলো!
রাতের আঁধার কেটে ভোরের সূর্যোদয়
জীবন কখনো কখনো শেষ থেকে শুরু হয়
পথ নতুন করে তৈরি হয় অন্য কোনো গন্তব্যে;
এসো বন্ধু, নতুন গল্প লিখে থরে থরে সাজাই-
রাতে হাসনাহেনা সকালে শিউলি বিকেলে জবা
সকল ফুলের সৌরভে মুখরিত হোক পথের বাঁক।
…………………………………
২৯/০১/২০২৪@বরিশাল