ফাগুন এসে গেছে দখিনা সমীরণে
আগুন লাগবে বুঝি শিমুলের ডালে,
প্রকৃতির মেঘা মেঘা কুহেলিরা
রঙ ধরিয়ে দিয়েছে স্বর্ণালি আকাশে।
কখন যে কম্বলটি উধাও হয়েছে!
শীতের লুকোচুরি চলে গেছে,
কর্ণ যুগল খোলা রেখেছি
মনের আবেশ নিয়ে ;
কোকিলের কুহুতানের আবিষ্ট অভাবে
ফাগুন হাওয়ায় বুঝি দুর্ভিক্ষ লেগেছে।
পলাশ বনে আগুনের লালিমা নেই
বটতলায় সুরবাঁধা তানপুরায়
রীতিমতো সুরের দুর্ভিক্ষ!
বাসন্তী রঙের শাড়ির যৌবন কোথায়?
রমনার বটতলা চত্বর খালি পড়ে আছে
বোমা ফাটানোর পর থেকে।
নপুংসক ধর্মান্ধদের বিকৃত চিন্তা চেতনা
শান্তির ধর্ম বুঝি বলি হয় অজ্ঞ চাদরে ,
তারপরও মানুষ সৃষ্টির মঙ্গলে
নিজের ভাবনায় স্রষ্টাকে কাছে চায়,
ভালোবাসা যেনো প্রকৃতির দায়ভার নিয়ে
হারিয়ে যাচ্ছে আজ ধরণী ছেড়ে।