প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া দুরন্ত এই মন
কবি মানে ফুল পাখি নিঃসর্গ!
শুভ সকাল সুন্দর এ সকাল শুভ হোক সারাবেলা
ভালোবাসায় ভরে থাক আনন্দমুখর চঞ্চলতায়..
সেখানে এই সুন্দর ভোরের মায়ায় সৃজনের ছায়া ধুপে আমার আঁখি করে ভিড় নিরালায় নেশার মতন
মানুষ দেখি, কত মানুষ! কত প্রকার মানুষ তবুও আমি তোদের চিনতে পারিনা।
আমার মনের কোণে কোন ভিড় নেই আমার চারপাশ আনন্দমুখর পসরা নিয়ে বসে আছে পৃথিবী।
তবুও সাঝের মায়া মাঝে মাঝে ডেকে বলে
তুমি তো কখনো মনি রত্ন চাওনি, মানুষকে
ভালবাসতে চেয়েছিলে।
সে কথায় বুকের পাশে গোধূলির রং সব এলোমেলো
করে দেয়। হেমন্ত হিম বাতাস আকুল করে জড়িয়ে রাখে এক মায়াময় মুগ্ধতায়।
যখন সন্ধ্যা বেলা থেকে কোকিল ডাকে সেই চেনা
কণ্ঠস্বর মাঝে মাঝে মনে হয় এতো অবেলায়
আবার এসেছে সে !
হয়তো শুনছো তোমরা আমার মতোন।
আজ মন বলে নতুন করে ভরিয়ে তুলি ফুলে ফুলে
আমার দক্ষিণ বারান্দা সেই পুরনো স্মৃতিতেই!
ভালোবাসা আর ভালোলাগা কখনো হারিয়ে যায় না
হলুদ পাতার ভিড়ে সবুজ মন আমার।
পৌষের শীত পেরিয়ে মাঘের মাঝে পূবালী হাওয়ায় ওরা কারা যেন ডাকছে! এবার আমায় চলে যেতে হবে!
শুভ বিদায় বলে দিও বন্ধু, দূর থেকে একটু ভালোবেসে…