এ দুটো চোখে আর কতো জল ঝরবে?
জন্ম থেকে’ই কেঁদেছি পৃথিবীতে এসে !
জল ঝরানো খেলা, কেমন করে সবো?
তোমার বাগানে সুন্দর ফুল, ফলে ভর্তি।
কিছু দিয়েছ আমায় তাতেই হলাম খুশি।
তুমিতো সব’ই জানো,ফুল থেকে ফল না
হতেই; সুন্দর ফুলটা কেনো ঝরবে বলো?
বাগানের মালীর এতে হবে না স্বার্থকতা!
আমার ফুটানো ফুল ফল হতে দাও প্রভু!
ভালোবাসার সবচেয়ে সুন্দর ফুল,অনেক
যত্ন করেছি। বিকশিত হলো,গন্ধ ছড়ালো;
সৌরভে মুখরিত চারিপাশ মুগ্ধ মালির মন।
সুন্দর ধরণীতে ফুলটা ফল হউক,চাওনা?
আমার সাজানো বাগান ফুল শূন্য করোনা,
আমি আর কাঁদতে পারবো না,চোখে জল
নেই,সারাটা জীবন অনেক কেঁদেছি! বেলা
শেষে নিশ্চিন্তে ঘুমুতে চাই ! মিনতি করি
তব চরণে পড়ে প্রার্থনা কাঁদতে চাইনা প্রভু!