কখনো কখনো,ছোট ছোট অভিমানের সীমানা পেরিয়ে,
অপেক্ষার দিপাঞ্জলি খুলে দেই
বিস্মিত করুণ চোখে গভীর অনুভবে।
ভালোলাগাগুলো এক নিমিষেই হারিয়ে যায়,
তা জেনেও,ভালোবাসার দীর্ঘ প্রতীক্ষার অবগুন্ঠিত ছায়া বুকের বাঁ
পাঁজরে কড়া নাড়ে,দৃষ্টিতে বৃষ্টির ঝরনা ঝরে।
তাই আরো একবার প্রজাপতির রঙে সাজাই
ইচ্ছের নীলাঞ্জনা,বাতাসের কানে বলে দেই
প্রভাত পাখির গান।
গোলাপী আভায় মৃন্ময় হোক না সোনালী সকাল!
তবুও অতৃপ্ততাই রয়ে যাবে হয়ত এমন পরিচয়ের
কি যেন কল্পনায়,সুরের মোহনায়, ভেসে যাই দুজনা ;
গভীর ভাবনায় অদৃশ্য মোহনায়।