1. admin@mannanpresstv.com : admin :
অন্যের বুকে আছো -জসিম উদ্দিন "অচিনপুর - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

অন্যের বুকে আছো –জসিম উদ্দিন “অচিনপুর

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ Time View
আমি প্রেমে পড়তে চাইনি
তুমি আমাকে প্রেমে পড়তে বাধ্য
করেছিলে,আজ সেই তুমি বহু দূরে
হারিয়ে গিয়েছো,
তোমার কাছে হয়তো প্রেমটা ছিল
হাস্যকর একটি মুখপাত্র
আর আমার কাছে প্রেমটা ছিল
বিশ্বাসযোগ্য একটা সীমারেখা!
তুমি যতটা তালবাহানা করে দূরে সরিয়ে দিয়েছো,
আর আমি সবকিছু মেনে নেওয়ার পরেও তোমাকে ভালোবেসে
যাচ্ছি অদ্ভুত স্বপ্নের খেলাঘর এইটা ভেবেই,তুমি আসবে ফিরে?
তুমি যেদিন আমার হাতে হাত রেখে
বলেছিলে বিশ্বাস কর আমি তোমাকে
ভালোবাসি, ঠিক সেদিন আমি উল্টো
পদ্ধতিতে চাহনিতে বুঝতে পেরেছিলাম
তুমি হয়তো সময় কাটাতে এসেছিলে
আমার নষ্ট জীবনে।
তুমি যেদিন চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আমাকে আকাশ দেখিয়েছিলে,
আমি ঠিক সেদিন বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ছেড়ে দিবে?
কারন কি জানো?
তোমার আকাশ দেখানোর মাঝে পরিত্যক্ত কিছু স্মৃতিরা ইঙ্গিত দিয়ে যাচ্ছিল তুমি অন্যের বুকে মাথা রেখে আমার কাছে সুখ চাইছো….কিন্তু..?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD