ভাল্লাগে না –রুনা লায়লা
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
-
১৭৮
Time View
ভাল্লাগে না কোনোকিছু
ভাল্লাগে না তারে
ভাল্লাগে না মাঝে মাঝে
ভালোবাসি যারে।
ভাল্লাগে না তার বিরহে,
কাঁদে যখন মন
ভাল্লাগে না উদাস ফাগুন
মনটা উচাটন।
ভাল্লাগে না প্রিয়’র হাসি
বোকা বোকা ছবি
ভাল্লাগে না প্রিয়তম
যখন সাজে কবি।
ভাল্লাগে না মান অভিমান
ভাল্লাগে না প্রেম
ভাল্লাগে না ভালোবাসার
নিখুঁত কারুহেম।
Please Share This Post in Your Social Media
More News Of This Category