1. admin@mannanpresstv.com : admin :
বিধাতার কলমে যাহা লেখা -মহসীন আহমেদ - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

বিধাতার কলমে যাহা লেখা —-মহসীন আহমেদ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২২ Time View
তোমার ঠোঁটের পরশে সেদিন শক্তি পেয়েছি আমি
সাহস যুগিয়ে কিভাবে বলো চলে গেলে তুমি?
এখনো ভাবি গভীর নিশিতে সবই কি ছিলো মিছে?
তাহলে পরনা সেদিন কেনো নিয়েছে আমার পিছে?
ভাবতে গিয়ে রজনী পার এসেছে দিনের আলো
কখনো মনে প্রশ্ন জেগেছে আসলেই আমি কালো।
তা না হলে আমার সাথে হবে বলো কেনো এমন?
চন্দ্র সূর্য ঠিকই আছে আগে ছিলো তাহা যেমন।
বিধাতার কলমে যাহা লেখা ঘটবে তাহা নির্ধারিত
ভাগ্যে যা মোহড় মেরেছে ঘটবে তাহা অবধারিত।
আমার যখন ভাগ্য লিখে বিধাতা ছিলো হেঁয়ালি
হয়তো আমার ভাগ্যের রাশিটা ছিলো না মেয়েলী।
এখন ভাবলে কি হবে? যা লিখেছে বিধি কপালে
ঘটবে তা হালে কিংবা কালে ভাসবে চোখের জলে।
আমি আর যাবো না পদ্ম বিলের ঐ কালো জলে
চেষ্টা করবো তাকে আমি থাকতে আজীবন ভুলে।
হোমনা-কুমিল্লা
২৭/০২/২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD